POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেফতার

নাছির উদ্দিন, কচুয়া | প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৫ | সময়: ৩:৫৭ অপরাহ্ণ
চাঁদপুরের কচুয়া থানা‌ পুলিশের অভিযানে পৃথক মামলায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১০ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। উপজেলার বিভিন্ন স্থানে শুক্রবার (৪ এপ্রিল) দিনে ও রাতে চাঁদপুরের ডিবি পুলিশ ও কচুয়া থানা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-চাঁদপুরের মামলায় বিতারা ইউনিয়নের মাঝিগাছা গ্রামের উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম পাটোয়ারী (৪২), পাঁচধারা গ্রামের আওয়ামী লীগ নেতা শহীদ উল্যা (৬২), কাদলা গ্রামের মঞ্জুর আহমেদ মজুমদার (৩৫), কচুয়ার রহিমানগরের মামলায় হোসেনপুর গ্রামের সাবেক ছাত্রলীগ নেতা মোঃ আরিফ হোসেন(২৯), উত্তর পালাখাল গ্রামের মোঃ কেফায়েত উল্লাহ(৪৩), কচুয়া মিয়ার বাজারের মামলায় আওয়ামী লীগ নেতা পূর্ব কালোচো গ্রামের আব্দুল বারেক (৪৫) ,পালগিরি গ্রামের মোঃ শরীফ ভূইয়া (৫৭)। হারিচাইল গ্রামের মামলায় কড়াইয়া ইউনিয়নের সাহেদাপুর গ্রামের ফখরুল ইসলাম (৪৫),পাথৈর গ্রামের সাবেক ছাত্রলীগ নেতা শামিম উদ্দিন ও মোঃ কামাল হোসেন (৩২)।
কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেফতারকৃতদের শনিবার (৫ এপ্রিল) দুপুরে বিজ্ঞ আদালত সোপর্দ করা হয়েছে।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন