POPULAR BD NEWS
Popular BD News Logo

বেড়াতে গিয়ে মেঘনা নদীতে ডুবে কিশোরীর মৃত্যু

দ্বীন ইসলাম, মতলব উত্তর | প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৫ | সময়: ১২:৩৯ অপরাহ্ণ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল এলাকায় মেঘনা নদীতে ডুবে শারমিন আক্তার সুর্বণা (১২) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় ওই কিশোরী। পরে ফায়ার সার্ভিস এসে অভিযান চালিয়ে সন্ধ্যায় তার মৃতদেহ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মেয়েটির নাম শারসিন আক্তার সুবর্ণা (১২)। সে ভোলা জেলার দৌলতখান উপজেলার মধ্য জয়নগর গ্রামের সুমন আহমেদের মেয়ে। সুমনা তার ভাইয়ের বাসায় বেড়াতে এসে ভাতিজার সাথে দুপুরে মেঘনা নদীতে ষাটনলেরর লালপুরে গোসল করতে নামে। তখন সে ডুবে গেলে যায়। পরে স্থানীয়রা পানিতে নেমে অনেক খোঁজাখুঁজি করে।

মতলব উত্তর ফায়ার সার্ভিস ষ্টেশনের সাব অফিসার জহিরুল ইসলাম বলেন, আমরা দুপুর আড়াইটার দিকে খবর পাই। পরে ঘটনাস্থালে গিয়ে উদ্ধারের জন্য মেয়েটিকে অনেক খোঁজাখুঁজি করি। কিন্তু তাকে পাওয়া যাচ্ছিল না। পরে চাঁদপুর নদী ফায়ার ষ্টেশনের ডুবুরি খবর দেই। ডুবুরি এসে সুমনা নামের ওই মেয়েটিকে মৃত অবস্থায় লাশ উদ্ধার করে। এলাকাবাসী জানায়, নিহত সুমনা তার ভাইয়ের বাসায় বেড়াতে এসেছিল। তার ভাই মতলব উত্তরের লালপুর এলাকায় ভাড়া থাকে। সেখান থেকে নদীতে এসেছিল গোসল করতে।

 

 

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন