POPULAR BD NEWS
Popular BD News Logo

বিএনপি নেতা আজম খানের ঈদ শুভেচ্ছা

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: মার্চ ৩০, ২০২৫ | সময়: ৪:৩৩ অপরাহ্ণ

চাঁদপুর-৩ (চাঁদপুর-হাইমচর) নির্বাচনী এলাকার বিএনপি’নেতাকর্মী সহ সকল জনসাধারণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য,বিএনপির বৈদেশিক সম্পর্ক উপ-কমিটির সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা আজম খান।

তিনি শুভেচ্ছা বার্তায় বলেন, পবিত্র রমাদান আমাদের নিকট থেকে বিদায় নিচ্ছে। মানুষের মাঝে আল্লাহর ভয় তথা তাকওয়ার গুণাবলি সৃষ্টির মাধ্যমে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান মেনে চলার দীর্ঘ প্রশিক্ষণ শেষে আমাদের মাঝে আগমন করছে পবিত্র ঈদুল ফিতর। মাসব্যাপী সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর মুসলমানদের জীবনে শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে। পবিত্র ঈদুল ফিতর ধনী-গরীব সব শ্রেণির মুসলমানদের মধ্যে নিবিড় ভাতৃত্ববোধ জাগ্রত করে।

পবিত্র ঈদের দিনে আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে মানুষে মানুষে দয়া,সাম্য, ঐক্য ও ভালোবাসার এক মহা সেতুবন্ধন তৈরি করি। আমরা ঐক্যবদ্ধভাবে হিংসা ও বিদ্বেষমুক্ত সমাজ গঠনে তৎপর হই এবং সমাজের অবহেলিত, বঞ্চিত, নির্যাতিত-নিপীড়িত মানুষের সাহায্যে এগিয়ে আসি ও একে অপরের দুঃখ-কষ্ট ভাগ করে নেই।

প্রিয় মাতৃভূমি দেশবাসী সহ আমার জন্মভূমি চাঁদপুরবাসী আমি আপনাদের সুখ-শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও নিরাপদ জীবন কামনা করছি। সেই সাথে আমি আবারো সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জ্ঞাপন করছি।”

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন