লাল সবুজ স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে হাজীগঞ্জের কাইজাঙ্গা দ্বীনিয়া মাদ্রাসার ছাত্রদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(২৭ মার্চ) কাইজাঙ্গা দ্বীনিয়া মাদ্রাসায় এই আয়োজন করা হয়। পবিত্র রমজান মাস উপলক্ষে মাদ্রাসার ছাত্রদের জন্য এই আয়োজন করে সংগঠনটি। ইফতারের আগে ধর্মীয় আলোচনা ও বিশেষ দোয়ার আয়োজন করেন হাজীগঞ্জ কাইজাঙ্গা দ্বীনিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা হায়দার আলী। যেখানে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।
ইফতার ও দোয়া মাহফিলে লাল সবুজ সেচ্ছাসেবী সংগঠনের সদস্য কাদের খান, সুমন, এডভোকেট আতিকুর রহমান চৌধুরী, মোল্লা রিপন, এডভোকেট রিয়াদ হোসেন মুনতাসির, এডভোকেট শাওন খান, মোবারক কাজী, শফিকুল ইসলাম,
হেলাল উদ্দিন মিয়াজী, নেছার চৌধুরী, আরেফিন খান, রনি আপন, মনজুর আলম, বাইজিদ পাটোয়ারী, মাহমুদুল হাসান কাকন,
মোফাজ্জল হোসেন সহ অন্যান্য সদস্যরা সহ মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।