POPULAR BD NEWS
Popular BD News Logo

আগামী জাতীয় নির্বাচনে তরুণদের বড় একটি অংশ বিজয়ী হবে ; নাসীরুদ্দীন পাটোয়ারী

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: মার্চ ২৬, ২০২৫ | সময়: ৫:৩৮ অপরাহ্ণ

৫ই আগস্টের মত টেকনিক (কৌশল) ব্যবহার করে আগামী জাতীয় নির্বাচনে তরুণদের বড় একটি অংশ বিজয়ী হবে বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার চাঁদপুরের হাজীগঞ্জে জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্য, প্রশাসনিক, রাজনৈতিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আগামী নির্বাচন কোন পেশিশক্তির ইলেকশন হবে না, পোস্টার লাগিয়ে আগামী ইলেকশনে জয়ী হওয়া যাবে না, তরুণরা যেভাবে ৫ তারিখে লড়াই করে জয়ী হয়েছিল আগামী ইলেকশনে তাদের সেই পূর্ণটুকু ব্যবহার করবে।

এ সময় জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানান তিনি।

অনুষ্ঠানে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক মাহবুব আলম, যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ মিরাজ মিয়াসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন