POPULAR BD NEWS
Popular BD News Logo

ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু

মতলব উত্তর সংবাদদাতা | প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২০ | সময়: ৫:৫৩ অপরাহ্ণ

চাঁদপুরের মতলব উত্তরে চিকিৎসকের ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, মতলব উত্তরের ছেংগারচর পৌরসভা ঠাকুরচর খান বাড়ির আবুল খায়ের খানের স্ত্রী লিমা আক্তার (২২) প্রসব বেদনা নিয়ে ছেংগারচর বাজারে অবস্থিত পালস এইড জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে শুক্রবার রাতে ভর্তি হয়।

৩০ অক্টোবর শুক্রবার রাত ৯ টায় লিমা আক্তার এর প্রসব বেদনা শুরু হয়। দায়িত্বরত চিকিৎসক এবং মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আকলিমা জাহান তানিয়ার ভুল চিকিৎসার কারণে এক প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

নিহত প্রসূতি লিমা আক্তারের পরিবারের অভিযোগ, অতিরিক্ত রক্তক্ষরণে এবং চিকিৎসকের ভুল চিকিৎসায় লিমা আক্তার মারা গেছে। তারা জানায়, শুক্রবার রাত আটটা থেকে বারোটা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় অতিরিক্ত রক্তক্ষরণ হয়। চিকিৎসকের দায়িত্বহীনতার কারণে অতিরিক্ত রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় রোগীর অবস্থা বেগতিক দেখে পাইলস এইড হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক ডা. আকলিমা জাহান তানিয়া আমাদের রোগীকে মূমুর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরে পথিমধ্যে লিমা আক্তার মারা গেছে। তবে সৌভাগ্যক্রমে তার নবজাতক পুত্র সন্তান সুস্থ রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ডা. আকলিমা জাহান তানিয়া মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার হিসেবে দায়িত্বে রয়েছেন। তিন বছর আগে পালস এইড জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার প্রতিষ্ঠা করে তিনি। অভিযোগ রয়েছে প্রতিষ্ঠার পর থেকে এ প্রতিষ্ঠানের কোনো নিবন্ধন করা হয়নি।
অনিয়মে ভরপুর পালস এইড জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার।

অভিযোগ রয়েছে, হাসপাতালে যারা নার্সের দায়িত্বে রয়েছে, তাদের কারোরই একাডেমিক সার্টিফিকেট নেই। সিজারের সময় যে নার্স দায়িত্বে ছিলেন তার নাম ডালিয়া আক্তার। সে নার্সিং ওপর ডিপ্লোমা করেনি। এমনকি এসএসসি পাশও করেনি বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ব্যাপারে হত্যা মামলা দায়েরের প্র¯‘তি চলছে বলে জানিয়েছেন নিহত লিমা আক্তারের স্বামী আবুল খায়ের খান।
এ ব্যাপারে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত জাহান মিথেনের সাথে আলাপকালে জানান, ডা. আকলিমা জাহান তানিয়া ছুটিতে রয়েছেন। পালস এইড জেনারেল হাসপাতালে নিহত লিমা ভর্তি ছিল। অতিরিক্ত রক্তক্ষরণে প্রসূতি লিমা মারা গেছে, এ বিষয়টি ডা. আকলিমা জাহান তানিয়া আমাকে ফোনে জানিয়েছে।

সাংবাদিকের প্রশ্নের জবাবে স্বাস্থ্য কর্মকর্তা ডা. মিথেন জানান, আবাসিক মেডিকেল অফিসার ও অভিযুক্ত ডা. আকলিমা জাহান তানিয়া কতদিনের ছুটিতে রয়েছে তা নিশ্চিত করতে পারেননি।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন