POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে অবৈধ ২ শতাধিক স্থাপনা উচ্ছেদ করেছে রেল কর্তৃপক্ষ

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: মার্চ ২৩, ২০২৫ | সময়: ৯:৫২ অপরাহ্ণ

চাঁদপুরের বড় স্টেশন এলাকায় রেলওয়ের জায়গা উদ্ধারে অভিযান চালিয়েছে রেল কর্তৃপক্ষ। রোববার দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এই অভিযান চলে। এসময় ২ শতাধিক বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন ধরে অবৈধ নানা স্থাপনা তৈরি করে এক শ্রেণির মানুষ সরকারি জায়গা দখল করে নিয়েছিল। তাদেরকে জায়গা ছেড়ে দেওয়ার জন্য একাধিকবার বলা হলেও তা মানেনি এসব লোকজন। তাই বাধ্য হয়ে এবার তাদেরকে উচ্ছেদ করার অভিযান শুরু হলো।

এই উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন, রেলওয়ের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা দীপঙ্কর তংচইঙ্গা। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উচ্ছেদ অভিযানে সহায়তা করে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন