POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে আন্ত:জেলা ডাকাত দলের চার সদস্য জেলহাজতে

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: মার্চ ২৩, ২০২৫ | সময়: ৩:৪১ অপরাহ্ণ
হাজীগঞ্জে আন্ত:জেলা ডাকাত দলের চার সদস্যকে আটক করেছে পুলিশ।
রোববার  দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়।
শনিবার  রাতে উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের সোনাইমুড়ি গ্রাম থেকে তাদের আটক করা হয় । তাদের কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলেন, হাজীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের সুদিয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে খাজা মহিন উদ্দিন (৩০), হাটিলা পূর্ব ইউনিয়নের বেলঘর গ্রামের তোফাজ্জলের ছেলে মামুন (২২), নোয়াখালী জেলার সুধারাম উপজেলার ধর্মপুর ইউনিয়নের ভাটিরটেক গ্রামের মজিবুল হক আবুল কালামের ছেলে রাকিবুল ইসলাম রাসেল (২৮) ও নোয়াখালীর  বেগমগঞ্জ থানার হাজীপুর ইউনিয়নের হাজীপুর গ্রামের ছিদ্দিক উল্যাহ স্বপনের ছেলে হৃদয় হোসেন ইমন (২২)।
শনিবার দিবাগত রাত সাড়ে তিনটায় বড়কুল পূর্ব ইউনিয়নের সোনাইমুড়ি গ্রামের সিরাজুল ইসলামের বাড়ির পাশে ডাকাতির প্রস্তুতির হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করে।
পুলিশ ডাকাত দলের সদস্য মো. খাজা মহিন উদ্দিন, মো. মামুন, রাকিবুল ইসলাম রাসেল ও মো. হৃদয় হোসেন ইমনকে দেশীয় অস্ত্রশস্ত্রসহ হাতেনাতে আটক করে। পরে এদিন রাতেই তাদের বিরুদ্ধে মামলা  দায়ের করে রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক জানান, আটক আন্ত:জেলা ডাকাত দলের চারজনকে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন