POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুর সরকারি মহিলা কলেজে শিক্ষাবৃত্তি প্রদান 

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: মার্চ ২০, ২০২৫ | সময়: ৮:৩৫ অপরাহ্ণ

চাঁদপুর সরকারি মহিলা কলেজের অডিটোরিয়ামে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের এবং অনার্স ১ম বর্ষ শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ২০মার্চ বৃহস্পতিবার ‘মরহুমা আয়েশা খাতুন শিক্ষাবৃত্তি’ ও ‘মরহুম আব্দুর রহমান শিক্ষাবৃত্তি’ প্রদান করা হয়।

কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান এর সভাপতিত্বে ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ সাইদুল ইসলাম এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মার্কিন প্রবাসী মোহাম্মদ রফিকুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃত্তিদাতা পরিবারের সদস্য ডাঃ মোবারক হোসেন চৌধুরী, ডাঃ এস এম সহিদ উল্লাহ, সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক জীবন কানাই সাহা ও শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ এনামুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন সকল শিক্ষক, অভিভাবক, কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ।

সভাপতির বক্তব্যে কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান নারী শিক্ষার ক্ষেত্রে সহযোগিতার জন্য বৃত্তি প্রদানকারী পরিবারকে ধন্যবাদ জানান। এছাড়াও বর্তমান বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের প্রস্তুত করে এগিয়ে আসার জন্য শিক্ষার্থীদের আহ্বান জানান।

প্রধান অতিথি মার্কিন প্রবাসী মোহাম্মদ রফিকুর রহমান বলেন, আমাকে একটি শিক্ষিত মা দাও আমি একটি শিক্ষিত জাতি দিব- নেপোলিয়ান বোনাপার্ট। আমি তাই বৃত্তি দেওয়ার জন্য এই নারী শিক্ষা প্রতিষ্ঠানকে বেছে নিয়েছি। আমি বিশ্বাস করি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা সামনে আরো সাফল্য অর্জন করবে।

“মরহুমা আয়েশা খাতুন শিক্ষা বৃত্তি” প্রাপ্ত বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা হলো- হুমায়রা, নওশিন জাহান, তাহিয়াত নূরেন, মাহমুদা আক্তার সূবর্ণা, আয়েশা আক্তার নূপুর,জাকা কাসাস,সামিয়া বিনতে নাসির,নাহিদা আক্তার, ফাহমিদা আক্তার নিমু। মানবিক বিভাগের শিক্ষার্থীরা হলো- জান্নাতুল নাঈম তাবাস্সুম, সারা আকবর, সানজানা মুনতাহা মম, সাহারা আক্তার, সামসুন নাহার অথৈ, লামিয়া ইসলাম, খাদিজা আক্তার, ইলমা আক্তার ইভা, কানিজ ফাতেমা মিম। ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা হলো- রুপা দাস, জাহারা জেরিন, ইমা আক্তার, অপি ঘোষ, ইসরাত জাহান, তাহসিন,পূর্ণা মজুমদার,ওয়াছিফা জাহিদ, নিপা রানী রায়।

‘মরহুম আব্দুর রহমান শিক্ষাবৃত্তি’ প্রাপ্ত বাংলা বিভাগের শিক্ষার্থীরা হলো- সুপ্তি দেবনাথ, মিস ফাতেমা, ও রুহানা ইসরাত। ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা হলো- কামরুন নাহার পার্জু, রাবেয়া আক্তার ও উম্মে সিদ্দিকা। ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা হলো- মিথিলা রহমান মিম, তানজিলা আক্তার ও হীরা আক্তার। সমাজকর্ম বিভাগের শিক্ষার্থীরা হলো- সুরাইয়া আক্তার সামিয়া, ফারজানা আক্তার ও মিতু সরকার। সর্বমোট ৩৯ জনকে মোট এক লক্ষ বিশ হাজার টাকা শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন