POPULAR BD NEWS
Popular BD News Logo

ফরিদগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: মার্চ ১৬, ২০২৫ | সময়: ৫:৩১ অপরাহ্ণ
ফরিদগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক ইফতার ও  দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) প্রেসক্লাব মিলনায়তনে সংগঠনের সভাপতি মো. মামুনুর রশিদ পাঠানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদের পরিচালনায় অনুষ্ঠানে প্রেসক্লাবের প্রয়াত সদস্যগণসহ বিশ্বের সকল প্রয়াত মুসলিমদের আত্মার মাগফেরাত ও দেশবাসীর সার্বিক মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদ কমপ্লেক্স জামে মসজিদের পেশ ইমাম হাবিবুর রহমান।
এর আগে প্রেসক্লাবের ৩য় সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় দেশ ও মানুষের কল্যাণে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের লক্ষে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি এমকে মানিক পাঠান, সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সদস্য আবুহেনা মোস্তফা কামাল, নাছির পাঠান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, আ. ছোবহান লিটন, সদস্য মো. মহিউদ্দিন, বিল্লাল হোসেন সাগর, এসএম মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নারায়ন রবিদাস, এসএম ইকবাল হোসেন, নির্বাহী কমিটির সদস্য শিমুল হাসান, আবু তালেব সর্দার, সাংগঠনিক সম্পাদক শাকিল মুশফিক, প্রচার সম্পাদক আনিছুর রহমান সুজন, প্রকাশনা বিষয়ক সম্পাদক সৌরভ হোসেন, কোষাধ্যক্ষ আক্তার হোসেন, সহকোষাধ্যক্ষ রুহুল আমিন খাঁন স্বপন, আইসিটি বিষয়ক সম্পাদক গাজী মমিন, দপ্তর সম্পাদক মোশারফ হোসেন, সাহিত্য সম্পাদক জাহিদুল ইসলাম, সাংস্কৃতি সম্পাদক তাপস চক্রবর্তী, পাঠাগার সম্পাদক মাসুম তালুকদার, সমাজ কল্যাণ সম্পাদক জসিম উদ্দিন।
এসময় প্রেসক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত, আমান উল্লাহ খান ফারাবী, মামুন হোসেন, ফখরুল পাঠান, ফাহাদ প্রমূখ।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন