যে ব্যাক্তি রোজাদারকে ইফতার করাবে, সে রোজাদারের সমপরিমাণ সওয়াব পাবে। এতে রোজাদারের সওয়াব একটুও কম হবে না, এমন মহতি চিন্তা কে সামনে রেখে গণ অধিকার পরিষদের গণ ইফতার কার্যক্রম ২০২৫ চলমান। ১৫ ই মার্চ শনিবার ফরিদগঞ্জ উপজেলার ৮ নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের কড়ৈতলি বাজারে গণ অধিকার পরিষদের গণ ইফতার কার্যক্রম অনুষ্ঠিত হয়। এদিন প্রায় ২ শতাধিক মানুষকে ইফতার বিতরণ করা হয়।
জিওপির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ ইসমাইল হোসেন শান্ত সরকার।
এসময় তিনি বলেন, রাজনীতি করতে হবে মানুষের কল্যাণে। মানুষের মাঝে নিজেকে বিলিয়ে দিতে পারলেই রাজনীতির সৌন্দর্য ফুটে উঠে। গণ অধিকার পরিষদ মানুষের রাজনীতি করতে চায়। মানুষের সাথে সিয়াম পালনের মহত্ব তুলে ধরতে ইফতার আয়োজন করে যাচ্ছে।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব অধিকার পরিষদের ফরিদগঞ্জ উপজেলা সহসভাপতি মোঃ জহিরুল ইসলাম, মোঃ রাকিব হোসেন সভাপতি ছাত্র অধিকার পরিষদ ফরিদগঞ্জ উপজেলা,
এ সময় বক্তারা বলেন রাজনীতি করতে হলে দেশের মানুষের কল্যাণের দিকে চিন্তা করে রাজনীতি করতে হবে আওয়ামী লীগের মতো আর কোনো রাজনীতিক দল স্বৈরা শাসক হিসেবে কায়েম না করতে পারে সেদিকে সাধারণ ভোটারদের খেয়াল রাখতে হবে।
এ সময়ে অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ আরিফ হোসেন বলেন গণঅধিকার পরিষদের দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।
গণধিকার পরিষদ সাধারণ ভোটারদের নির্দ্বিধায় যেন ভোটকেন্দ্রে যেয়ে ভোট দিতে পারে এমন অবস্থান করতে হবে। তিনি আরো বলেন গণ অধিকার পরিষদ মানুষের পাশে থেকে সব সময় কাজ করে যাবে ইনশাল্লাহ।