চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার দক্ষিণ বলাখাল মুন্সী বাড়ীর বাসিন্দা ফুলবানুকে খুঁজে পাচ্ছেন না তার ছেলেরা। গত ২৩ ফেব্রুয়ারি রবিবার আনুমানিক সকাল ১১ টায় কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যান তিনি। তার পরনে ছিল মেক্সি ও হাতে ছিল লাঠি। তার স্বামীর নাম মৃত রুস্তম আলী মুন্সী।
তার ছেলে হামিদ মুন্সী জানান, ‘ আমার আম্মা গত ২৩ ফেব্রুয়ারি আমার বাড়ি থেকে হারিয়ে যান। নিখোঁজ হওয়ার পর থেকে আত্মীয়-স্বজন এবং সকল পরিচিতজনের বাসাসহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজ নেয়া হয়েছে। কোথাও তার সন্ধান মেলেনি।’
এ বিষয়ে হাজীগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়েরী করার প্রস্তুতি চলছে। কোন স্বহৃয়বান ব্যক্তি ফুলবানুর সন্ধান পেলে 01827378261/01811676780 /01676657532/ নাম্বারে বা হাজীগঞ্জ থানায় যোগাযোগ করতে বলা গেল।