POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জের ওড়পুরের গৃহবধূকে খুঁজছেন কাঠমিস্ত্রি স্বামী

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: মার্চ ১২, ২০২৫ | সময়: ৮:৫৫ অপরাহ্ণ

সকালে ঘুম থেকে উঠেই উধাও গৃহবধূ। খোঁজ মিলছে না কোথাও। কাঠমিস্ত্রি স্বামী ঘুরছেন পাড়া-প্রতিবেশী ও স্বজনদের বাড়ী বাড়ী। ওই গৃহবধূর নাম নাজমা বেগম।

তিনি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়ন ৮নং ওয়ার্ড ওড়পুর গ্রামের রশিদ বিএসসি বাড়ির বাসিন্দা। তার বয়স ৪০ বছর ।

১২ মার্চ বুধবার সকালে  বাসা থেকে বের হয়ে যান তিনি। গায়ের রং শ্যামবর্ণ ও মুখমণ্ডল গোলাকার। পরণের একটি ম্যাক্সি ছিল।

তার পরিবার জানান,  নিখোঁজ হওয়ার পর থেকে আত্মীয়-স্বজন এবং সকল পরিচিতজনের বাসাসহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজ নেয়া হয়েছে। কোথাও তার সন্ধান মেলেনি।

তবে, পরিবারের দাবী তিনি মাঝে মাঝে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন।

এ বিষয়ে হাজীগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়েরী করার প্রস্তুতি চলছে। কোন স্বহৃয়বান ব্যক্তি নাজমা বেগমের  সন্ধান পেলে  01613735814 নাম্বারে বা হাজীগঞ্জ থানায় যোগাযোগ করতে বলা গেল।

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন