POPULAR BD NEWS
Popular BD News Logo

ফরিদগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ মটর সাইকেল মেকানিক আটক

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: মার্চ ১১, ২০২৫ | সময়: ৫:০৭ অপরাহ্ণ
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করেছে থানা পুলিশ। আটকৃত ব্যক্তি পাইকপাড়া উত্তর ইউনিয়নের কড়ৈতলী বাজারের মটর সাইকেল মেকানিক মো. হাসান। বিষয়টি নিশ্চিত করেন ফরিদগঞ্জ  ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ-আলম।
পুলিশ সূত্রে জানায়, সোমবার (১০ মার্চ) রাত ৯ ঘটিকায় অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্ আলম পিপিএম-সেবা ও রাজীব চক্রবর্তী, পুলিশ পরিদর্শক তদন্তের নির্দেশনায় এসআই (নিঃ) মো. আমজাদ আলী চৌধুরী সঙ্গীয় অফিসার অভিযান পরিচালনা করে কড়ৈতলী বাজারের পূর্ব মাথায় বালুর মাঠে ৪০(চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ  মো. হাচান (৩৩) বরকন্দাজ নামে একজনকে আটক করা হয়।
ফরিদগঞ্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম বলেন, গতকাল সন্ধায় কড়ৈতলী এলাকা থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে ব্যবস্থা গ্রহণ করে তাকে আদালতে সোপর্দ করা হইয়াছে।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন