POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব উত্তরে বিপুল পরিমাণ চায়না দুয়ারী চাঁই ও কারেন্ট জাল জব্দ

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: মার্চ ১০, ২০২৫ | সময়: ৮:৩৪ অপরাহ্ণ

মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে বিপুল পরিমাণ চায়না দুয়ারী চাই ও কারেন্ট জাল জব্দ করেছে মতলব উত্তর মৎস্য বিভাগ।

সোমবার (১০ মার্চ) দুপুরে জাটকা রক্ষা অভিযানে ১০ হাজার মিটার কারেন্ট জাল ও ৬০ টি চায়না দুয়ারী জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস জানান, সোমবার দুপুরে উপজেলার মেঘনা নদীর দশানী, বকচর, মেহনপুর হতে বাংলাদেশ কোস্টগার্ড মোহনপুর আউটপোস্ট এর সহায়তায় জাটকা রক্ষা অভিযানে ১০ হাজার মিটার কারেন্ট জাল ও ৬০ টি চায়না দুয়ারী জাল জব্দ করি। পরবর্তীতে জব্দকৃত অবৈধ জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। জাটকা রক্ষা অভিযান আমাদের চলমান রয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন