POPULAR BD NEWS
Popular BD News Logo

মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন, দুই ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: মার্চ ১০, ২০২৫ | সময়: ২:৪৮ অপরাহ্ণ

রাজধানীর শেরে বাংলা নগরে মুক্তিযোদ্ধা জাদুঘরের চার তলা ভবনের নিচ তলায় জেনারেটর রুমে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

সোমবার (১০ মার্চ) সকাল ৯টার দিকে আগুন লাগে।

দুপুরে ফায়ার সার্ভিসের মিডিয়া সেন্টারে তালহা বিন জুবায়ের জানান,  আগারগাঁও এলাকায় মুক্তিযোদ্ধা জাদুঘনে আগুন লেগেছিল। খবর পেয়ে  মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরবর্তীতে ৯টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান,  বৈদ্যুতিক গোলযোগ থেকে লাগা আগুনে অন্তত ৫ লাখ টাকর মালামাল ক্ষতি হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন