POPULAR BD NEWS
Popular BD News Logo

শাহরাস্তিতে মৃত গরুর মাংস বিক্রির অপরাধে ব্যবসায়ীকে অর্থদণ্ড

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: মার্চ ৯, ২০২৫ | সময়: ৫:১১ অপরাহ্ণ

চাঁদপুরের শাহরাস্তিতে মৃত গরুর মাংস বিক্রির অপরাধে মোঃ হেলাল উদ্দিন (২৮) নামে এক ব্যবসায়ীকে অর্থদণ্ড করা হয়েছে। ৯ মার্চ রোববার সকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দন্ড দেয়া হয়।

জানা যায়, উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের বেরনাইয়া বাজারের ব্যবসায়ী মোঃ হেলাল উদ্দিনের বিরুদ্ধে মৃত গরুর মাংস বিক্রির অভিযোগ উঠে। স্থানীয়দের ওই অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা’র নির্দেশনায় সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ওই সময় তাকে মৃত গরুর মাংস বিক্রির অপরাধে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়া স্থানীয় চেয়ারম্যান ও এলাকাবাসীর সহযোগিতায় মৃত গরুর মাংসগুলো মাটি চাপা দেয়া হয়।

স্থানীয় এলাকাবাসী জানায়, মাংস ব্যবসায়ী হেলাল উদ্দিনের বিষয়ে ইতোপূর্বেও এমন একাধিক অভিযোগ রয়েছে । হেলাল উদ্দিন কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মির্জাপুর গ্রামের আব্দুল লতিফের পুত্র।
ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতা করেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাকসুদুর রহমান, শাহরাস্তি মডেল থানার উপপরিদর্শক (এস আই) মোঃ নুরুল আনোয়ার সঙ্গীয় ফোর্স।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন