হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও বাজারে দুটি দোকানে চুরি। । ইউনিয়ন পরিষদের পূর্ব পাশে দেবনাথ শিপিং সেন্টার ও আল আমিন ক্রেকারেজের দোকান থেকে নগদ টাকা ও মালামাল সহ প্রায় পাঁচ লাখ টাকা চুরি হয়। গত ৪ মার্চ মঙ্গলবার রাতে সিড়ির রুমের চালের টিন কেটে দোকানের ভিতর ঢুকে নগদ টাকা ও মালামাল নিয়ে পালিয়ে যায়।
দেবনাথ শিপিং সেন্টার মালিক বিশ্বজিৎ দেবনাথ বলেন, ‘প্রতি দিনের ন্যায় আমি ও দোকানের কর্মচারী দিনে দোকানদারী করে বাসায় চলে যাই। সকালে এসে দেখি ক্যাশের ৭০ হাজার টাকা রেখে যাওয়া এবং দোকানে ঈদ সামনে দামী দামী শাড়ি, লুঙ্গি, থ্রি পিচ, থান কাপড় নেই। উপরের দিকে নজর করে দেখি সিড়ির রুমের চালের টিন কাটা। চুরির বিষয়টি বাজারে জানাজানি হয়ে। নগদ টাকা সহ প্রায় তিন লাখ টাকার মালামাল চুরি হয়ে গেছে।’
আল আমিন ক্রেকারেজের মালিক আল আমিন বলেন, ‘আমি ও দোকানের কর্মচারী প্রতি দিনের ন্যায় দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই, সকালে দোকানে এসে দেখি ক্যাশ বাক্স ভাঙ্গা ও দোকানের মালামাল নাই।’
নগদ টাকা ও মালামাল সহ প্রায় দেড় লাখ টাকার মালামাল চুরি হয়েছে ধারণা করা হয়। দেবনাথ শিপিং সেন্টারের সিসিটিভিতে ধারণকৃত ভিডিওতে দেখা যায় চোর তার মাথা ও মুখ কাপড় দিয়ে ডেকে রাখে। ভিডিও ফুটেজ রেকর্ড হাজীগঞ্জ থানাকে অবিহিত করা হয়।