POPULAR BD NEWS
Popular BD News Logo

রমজানে আড়াইটা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: মার্চ ৫, ২০২৫ | সময়: ৭:১৭ অপরাহ্ণ

ঢাকায় রমজান মাসে দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সব সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। আজ বুধবার এ সংক্রান্ত একটি চিঠি পেট্রোবাংলাকে দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। ওই চিঠিতে সই করেন উপসচিব মোহাম্মদ রুবায়েত খান।

চিঠিতে উল্লেখিত সময়সূচির মধ্যে ঢাকা শহরের সব সিএনজি স্টেশন বন্ধ রাখার ব্যবস্থা নিতে বলা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন