চাঁদপুরের কচুয়ায় ১১ বছরের এক শিশুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করায় আব্দুল মান্নান নামের এক মসজিদের ইমামকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার পহেলা মার্চ উপজেলার কাদলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে থানার উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন।
বিকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন কচুয়া থানা অফিসার ইনচার্জ আজিজুল ইসলাম।
প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, উপজেলার সাহাপুরে ১১ বছরের এক শিশুকে জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টা করে সাহাপুর ছোট মসজিদের ইমাম আব্দুল মান্নান। পরে পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০২০) এর ৯(৪)(খ) আইনে মামলা দায়ের করা হয়।
বিকালে পুলিশি পাহারায় আসামীকে চাঁদপুর বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এদিকে স্থানীয় ইউপি চেয়ারম্যান ( ভারপ্রাপ্ত) মোশারফ হোসেন জানান, এ বিষয়ে মামলা করা হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসামীর সর্বোচ্চ শাস্তির দাবি করছি।