POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে রমজানকে স্বাগত জানিয়ে জামায়াতে ইসলামীর মিছিল

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৫ | সময়: ৬:২২ অপরাহ্ণ
পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে এবং পবিত্রতা রক্ষা ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবিতে মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী হাজীগঞ্জ উপজেলা।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) আসরের নামাজের পর হাজীগঞ্জ বাজার থেকে শুরু হয়ে মিছিলটি পুরো বাজার প্রদক্ষিণ করে। পরবর্তীতে হাজীগঞ্জ মধ্যবাজারে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা আবুল হোসাইন। তিনি বলেন, রমজান মাসে দিনের বেলায় সকল হোটেল ও রেস্তোরাঁ বন্ধ রাখতে হবে, সিনেমা হল বন্ধসহ সকল প্রকার অশ্লীলতা পরিহার করতে হবে।
প্রশাসনকে অবশ্যই রমজানের পবিত্রতা রক্ষায় কার্যকর ব্যবস্থা নিতে হবে, বাজারে কোনো সিন্ডিকেট থাকতে দেওয়া যাবে না, দ্রব্যমূল্য সহনীয় রাখতে হবে।
তিনি আরও বলেন, “রমজান মাসে পবিত্র কুরআন নাজিল হয়েছে। আমরা কুরআনের আলোকে জুলুম ও দখলদারিত্বমুক্ত রাষ্ট্র গঠন করতে চাই।”
সমাবেশে জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন