POPULAR BD NEWS
Popular BD News Logo

সাংবাদিক মোস্তফা কাজল আর নেই

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৫ | সময়: ৪:০৭ অপরাহ্ণ

বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র সাংবাদিক মোস্তফা কাজল আর নেই। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মোস্তফা কাজল দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভুগছিলেন।

সাংবাদিক মোস্তফা কাজল বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব), ঢাকা সাংবাদিক ইউনিয়ন ( ডিইউজে ) এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) এর সদস্য ছিলেন।

ক্র্যাবের দপ্তর সম্পাদক ওয়াসিম সিদ্দিকী তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

১৯৯৬ সালে আজকের কাগজ পত্রিকা দিয়ে সাংবাদিকতা শুরু কাজলের। পরবর্তীতে মানবজমিন, ভোরের ডাকে কাজ করেন তিনি।

মোস্তফা কাজলের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ক্র্যাব এর কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ।

সংগঠনের সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্ ক্র্যাবের পক্ষ থেকে এক বিবৃতিতে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন