POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জ থেকে ৪’শ কেজি পলিথিন জব্দ , ৩০ হাজার টাকা জরিমানা

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৫ | সময়: ৯:৪৪ অপরাহ্ণ
চাঁদপুরের হাজীগঞ্জে ৪’শ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ ও ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে চাঁদপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
অভিযানে হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান এর নেতৃত্বে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ (সংশোধন) আইন, ২০১০ এর (৬ক) দন্ড ১৫ (১) এর ৪ (খ) ধারা লংঘন করায় ১টি বেটারি চালিত অটোরিকশা থেকে প্রায় ৪’শ কেজি অবৈধ ও নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয় এবং ব্যবসায়ী মো. শরিফকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

চাঁদপুর জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান জানান, নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়ের জন্য প্রদর্শণ, মজুদ ও বাণিজ্যিক উদ্দেশ্য পরিবহন বা ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

 

অভিযানকালে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ হান্নান ও অন্যান্য কর্মচারীরা।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন