POPULAR BD NEWS
Popular BD News Logo

ফরিদগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ইব্রাহিমের

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৫ | সময়: ৬:২৯ অপরাহ্ণ
ফরিদগঞ্জ উপজেলার ২ নং বালিথুবা ইউনিয়নে পল্লী বিদ্যুতের উপকেন্দ্রের ট্রান্সমিটারের বিদ্যুৎপৃষ্টে প্রাণ হারায় ইব্রাহিম।
শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে ইউনিয়নের কামতা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম ওই ইউনিয়নের খাজা আহমেদের ছেলে।
নিহত ইব্রাহিমের স্বজনরা জানান, দীর্ঘদিন যাবত ইব্রাহিম মানসিক রোগে ভুগছেন। রাতের আঁধারে ঘর থেকে বের হয়ে পল্লী বিদ্যুতের ট্রান্সমিটারের উপরে উঠে বসে। এ সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে শরীর ঝলসে গিয়ে নিচে পড়ে গুরুতর আহত হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করে। পরে পথে মৃত্যু হয় ইব্রাহিমের।
তবে কামতা পল্লী বৈদ্যুতের উপকেন্দ্র প্রকৌশলী ইউনুস আলী বলছেন অন্য কথা।
তিনি বলেন, বিদ্যুৎকেন্দ্রের ভিতরে রাতের আঁধারে প্রবেশ করে চুরি করার চেষ্টা করে চোরচক্র। রাত আনুমানিক দেড়টায় ট্রান্সমিটারের তার কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে শরীর জ্বলছে যায়। ট্রিপল নাইনে সংবাদ দেওয়ার পর ফরিদগঞ্জ থানার এএসআই আলী হোসেন ঘটনাস্থলে এসে চোরকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন