POPULAR BD NEWS
Popular BD News Logo

শাহরাস্তিতে ট্রাক চাপার প্রাণ গেলো শিশুর 

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৫ | সময়: ৯:০১ অপরাহ্ণ
 চাঁদপুরের শাহরাস্তিতে  মিনি ড্রাম ট্রাকের ধাক্কায় তানভীর হোসেন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকেলে শাহরাস্তি  উপজেলা পরিষদের দক্ষিণ গেইটে রাস্তা পারাপারের সময় দ্রুত গতির হোসেন এন্টারপ্রাইজের একটি ড্রাম ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলে মারা যায় শিশু তানভীর হোসেন।
নিহত তানভীরের হোসেনের বাবা মো.আরিফ হোসেন শাহরাস্তি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে চাকুরী করেন। তার গ্রামের বাড়ি কচুয়া উপজেলায়। তিনি শাহরাস্তি উপজেলা পরিষদের সামনে  একটি বাসায় ভাড়া থাকেন।
প্রত্যক্ষদর্শী মিরাজ হোসেন জানান, তানভীর তাঁর বাসার সামনে সড়কের গতিরোধকের (স্পিড ব্রেকার) পাশ দিয়ে  রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতিতে আসা ট্রাকটি তানভীরকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।  পরে ট্রাকটি আটক করা হয় এবং আহত তানভীরকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
শাহরাস্তি মডেল থানার (ওসি) মোঃ আবুল বাসার জানান, ঘটনাস্থল থেকপ চালক ও ট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়েছে।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন