আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসিদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আওয়ামী লীগ সরকার ডিসিদের দিয়ে জনগণের ওপর অত্যাচার ও নিপীড়ন চালিয়েছে। এরপর যাতে কেউ আর এরকম করতে না পারে সেজন্য নীতি আইন ও সংবিধান মতো চলার নিদের্শনা দেওয়া হয়েছে। আইন মতো চললে ডিসিদের কাছ জনগণ আরও বেশি সেবা পাবে।
তিনি বলেন, ডিসিরা জানিয়েছেন, আদালতগুলোতে স্থান সংকুলান হয় না। এজন্য বিচারকি কার্যক্রম বাধাগ্রস্ত হয়, তা যেন সমাধান করা হয়। বিদেশে যারা যেতে চান তাদের সবার যেন ডাটাবেস করা হয়, সে প্রস্তাব দিয়েছেন ডিসিরা। সরকার সে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
Y/N