ঢাকার প্রবেশমুখ গাবতলীতেও আজ সকালে সড়ক অবরোধ করেছিলেন অটোচালকেরা। তবে কিছু সময় অবরোধের পর সড়ক থেকে তাঁরা সরে যান।
জানা গেছে, গ্যাস বা পেট্রোলচালিত অটোরিকশা চালকেরা মিটারের নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায় করলে জরিমানা বা কারাদণ্ডের নির্দেশ দিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। এর প্রতিবাদে এই কর্মসূচি পালন করছেন অটো চালকেরা।
এরআগে, একই দাবিতে বৃহস্পতিবার মিরপুর রোড অবরোধ করে বিক্ষোভ করেন সিএনজিচালিত অটোরিকশা চালকেরা। প্রায় তিন ঘণ্টা অবরোধের পর তা প্রত্যাহার করা হয়।