সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই বৈঠকে অংশ নেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আলোচনা শেষে বক্তব্যও দেবেন তিনি।
বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলাম, গণ-অধিকার পরিষদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টিসহ অন্যান্য রাজনৈতিক দল অংশ নেবে।
এর আগে, বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের প্রস্তাব তৈরির জন্য গঠন করা ছয়টি কমিশন গত ৮ ফেব্রুয়ারি তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে পেশ করে।
গত বুধবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় ঐকমত্য কমিশন গঠন নিয়ে একটি প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে সভাপতি করে সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে। সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজকে এই কমিশনের সহসভাপতি করা হয়েছে।