POPULAR BD NEWS
Popular BD News Logo

ফরিদগঞ্জে জামালপুর ডে-নাইট গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

আমান উল্ল্যাহ খান ফারাবী | প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৫ | সময়: ১০:১২ অপরাহ্ণ
ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের জামালপুর যুব সমাজের আয়োজনে  মিনি ডে-নাইট গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৮.০০ ঘটিকায় উদ্বোধন করেন, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ও বিশিষ্ট সার্জারী চিকিৎসক ডা: আবুল কালাম আজাদ।
খেলা পরিচালনা কমিটির সভাপতি কাজী ইকবাল হোসেন পিন্টুর সভাপতিত্বে খেলায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রুপসা উত্তর ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব বিল্লাল হোসেন ভূঁইয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুদ বেপারী, উপজেলা বিএনপির সদস্য মো. হুমায়ুন কবীর টিপু পাটোয়ারী, রুপসা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মশিউর রহমান, উপজেলা জাতীয়তাবাদী যুব দলের সিনিয়র সহ-সভাপতি ফারুক খান, উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের সভাপতি কাজী নুরুর রহমান। সার্বিকভাবে ব্যবস্থাপনা ছিলেন আয়োজক কমিটির কাজী মো. মাহাবুব রহমান সুমন ও কাজী তুহিন প্রমুখ।
আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্যে বলেন দেশের নবীন ও  তরুণ যুব সমাজকে খেলাধুলাতে বেশি বেশি অংশগ্রহণ করতে হবে। তাহলে যুব সমাজ মাদক থেকে মুক্ত থাকবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই। প্রতিটি মানুষকে মাদকবিরোধী সোচ্চার হতে হবে। যুব সমাজ হচ্ছে আগামী দিনের ভবিষ্যত। মাদক থেকে সকলকে দূরে থাকতে হবে। এ আয়োজনকে অতিথিরা সাধুবাদ জানিয়েছেন।
উদ্বোধনীয় খেলায় তাহসিন ক্যাপসি ক্রিকেট একাদশ বনাম বদিউজ্জামালপুর ক্রিকেট একাদশ মুখোমুখি হয়।
এ টুর্নামেন্টে বিভিন্ন অঞ্চল থেকে মোট ১২টি দল অংশগ্রহণ করেছে বলে আয়োজক কমিটি জানিয়েছে।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন