POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে গরু চুরি করতে গিয়ে জনতার হাতে আটক ১

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৫ | সময়: ১:৪৭ অপরাহ্ণ
চাঁদপুরের কচুয়া উপজেলায় গরু চুরি করতে গিয়ে স্থানীয় জনতার হাতে আটক হয়েছে ইয়াকুব নামের চোর চক্রের এক সদস্য।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে ৬ নং উত্তর কচুয়া ইউনিয়নের তেতৈয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আটককৃত চোর চক্রের সদস্য ইয়াকুব কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার জোয়াগ ইউনিয়নের ধেররা গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, রাতে কচুয়ায় চোর চক্রের সদস্যরা পিক-আপ ভ্যান নিয়ে প্রবেশ করে। পরে এলাকার জনতার হাতে একজন আটক হয়। ওই সময় রাকিব নামের একজনকে কুপিয়ে পালিয়ে যায় বাকী চারজন। রাকিব বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।
এ বিষয়ে কচুয়া থানা অফিসার ইনচার্জ এম. আব্দুল হালিম জানান, গরু চুরি করতে গিয়ে জনতার হাতে একজন আটক হয়। খবর পেয়ে পুলিশ তাকে থানায় নিয়ে আসে। চোর চক্রের বিরুদ্ধে  গ্রামবাসীর পক্ষ থেকে অভিযোগ দেয়া হলে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন