POPULAR BD NEWS
Popular BD News Logo

ইসিতে যাচ্ছে জামায়াতের প্রতিনিধিদল

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৫ | সময়: ১০:২৪ পূর্বাহ্ণ
বিএনপির পর নির্বাচন কমিশনে (ইসি) যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধিদল।
আজ বৃহস্পতিবার সকালে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনারদের সঙ্গে বৈঠকে বসবেন তাঁরা।

এ বৈঠকে জামায়াতের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। পরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন তাঁরা।

এর আগে, ৯ ফেব্রুয়ারি প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে বিএনপির প্রতিনিধিদল। বৈঠক শেষে সেদিন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, সংস্কার কমিশনের প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তরায় হলে বাধা দেবে তার দল।

 

 

Y/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন