POPULAR BD NEWS
Popular BD News Logo

সড়ক পারাপার হতে গিয়ে লাশ হলো জান্নাত

ডেস্ক নিউজ | প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২০ | সময়: ২:১০ অপরাহ্ণ
Popularbdnews | পপুলার বিডিনিউজ - বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত

ফরিদগঞ্জে চাঁদপুর-রায়পুর আঞ্চলিক মহাসড়কের আয়শা ফিলিং স্টেশনের সামনে গতকাল ২৬ অক্টোবর সোমবার সকাল সাড়ে ৮টায় সড়ক পারাপারের সময় জান্নাতুল ফেরদৌস (১২) নামে এক শিশুকে দ্রæতগামী ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘাতক ট্রাকটিকে আটক করতে সক্ষম হয়েছে ফরিদগঞ্জ থানা পুলিশ।

নিহত জান্নাত চাঁদপুর সদর উপজেলার মদনা গ্রামে মৃত মোক্তার হোসেনের মেয়ে। হতদরিদ্র হওয়ায় ২ মেয়ে ১ ছেলেকে নিয়ে ফরিদগঞ্জ উপজেলা কেয়োয়া গ্রামে বাবার বাড়িতে মা পারুল বেগম বসবাস করে।

তার মা পারুল বেগম জানায়, আমার বোনের সিজারিয়ান অপারেশনের কারনে আমার মেয়ে ডায়াবেটিস হাসপাতালে এসেছিলো। মোবাইলে লোড নিতে সড়ক পার হতে গেলে তাকে দ্রæতগামী ট্রাক চাপা দেয়।

ফরিদগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর জালাল উদ্দীন জানান, দুর্ঘটনার খবর পেয়ে হায়দার এন্টার প্রাইজের লক্ষীপুর-ট-১১-০০১৮ ট্রাকটি আটক করেছি। লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন