POPULAR BD NEWS
Popular BD News Logo

ডেভিল হান্ট: শাহরাস্তির যুবলীগ নেতা কবির গ্রেপ্তার

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৫ | সময়: ৮:২৭ অপরাহ্ণ

‘অপারেশন ডেবিল হান্ট’ এর অংশ হিসেবে চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুল কবিরকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে শাহরাস্তি থানা পুলিশ। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের বিরুদ্ধে উস্কানিমূলক কর্মকান্ডের অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তার কবির শাহরাস্তি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নর বাড়ির বাসিন্দা এবং মেহার দক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল আউয়ালের ছেলে। তিনি স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালের অংশীদার।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার কবির বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে উস্কানিমূলক কর্মকাণ্ড পরিচালিত  রেছে। তার বিরুদ্ধে মামলা রয়েছে। আইনী প্রক্রিয়া শেষে তাকে চাঁদপুর আদালতে পাঠানো হবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন