POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়া অটোরিকশা চালকের মৃতদেহ উদ্ধার

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৫ | সময়: ৩:৪০ অপরাহ্ণ

চাঁদপুরের কচুয়া উপজেলার ছোট ভবানীপুর এলাকায় অটোরিকশা চালক ফারুক হোসেনের (৪৫) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

নিহত ফারুক হোসেন কিশোরগঞ্জ জেলার বাসিন্দা। তবে বিয়ের পর শশুর বাড়ী কুমিল্লা জেলার বরুড়া থানার লক্ষীপুর-রহমগঞ্জ গ্রামে স্ত্রী ও তিন সন্তান নিয়ে বসবাস করে আসছে।

ছোট ভবানীপুর এলাকার ইউপি সদস্য আবু ছাইদ বলেন, সড়কের পাশে তার মৃতদেহ দেখে পুলিশ খবর দেয়া হয়। ফারুকের পরিবার জানিয়েছে, সে নতুন অটোরিকশা কিনেছিল। চোর চক্র তাকে নির্জন স্থানে নিয়ে এসে হত্যা করে অটোরিকশাটি নিয়ে যায়। সে নিয়মিত চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের মুদাফফরগঞ্জ- লক্ষীপুর এলাকার অটো চালক ছিলেন।

কচুয়া থানা তদন্ত ওসি জিয়া উদ্দিন বলেন, তার গলায় একটি দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে অটোরিকশা নিয়ে যায় চোর চক্র। পরিবারের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে তদন্ত কাজ চলবে। এদিকে মৃতদেহের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন