POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে দুই শিশুর মারামারি, নিহত ১

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৫ | সময়: ১:৫৮ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জে মক্তব থেকে পড়ে আসার সময় বাকবিতন্ডার জেরে দুই শিশুর মারামারির ঘটনা ঘটেছে। এতে শাহাদাত হোসেন (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার ৭নং পশ্চিম বড়কুল ইউনিয়নের বশির মেম্বার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শাহাদাত হোসেন ওই বাড়ির টিটু হোসেনের ছেলে।

নিহত শাহাদাতের জেঠা লিটন হোসেন জানান, একইবাড়ির শিপনের ছেলে হৃদয় ও শাহাদাত স্থানীয় একটি মক্তব থেকে পড়া শেষে বাড়ি ফেরার পথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে হৃদয় শাহাদাতকে ধাক্কা দিলে সে গাছের সাথে আঘাত পায়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাতে মৃত্যু হয় শাহাদাতের।

শিশুর শাহাদাতের নানা আলমগীর হোসেন জানান, শিশুর শাহাদাতের আগে থেকেই শারীরিক অসুস্থতা ছিল। হৃদয়ের ধাক্কায় গাছের সাথে আঘাত পেলে তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকের রিপোর্ট অনুযায়ী শাহাদাত হার্ট অ্যাটাকে মারা গেছে।

এ বিষয়ে হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মহিউদ্দিন ফারুক জানান, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় শিশুটির লাশ দাফনের অনুমতি দেয়া হলো। এ ঘটনা একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন