POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে অবৈধ ৪ ইটভাটাকে ১৭ লাখ টাকা জরিমানা

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৫ | সময়: ৬:০৬ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জে অবৈধ ৪টি ইটভাটাকে ১৭ লাখ টাকা জরিমানা করেছে চাঁদপুর পরিবেশ অধিদপ্তর।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের পাশে থাকা অবৈধ ইটভাটা গুলোতে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের রায়চোঁ গ্রামের মেসার্স সেলিম ব্রিকসকে ৪ লাখ টাকা, মেসার্স অনি ব্রিকসকে ৪ লাখ টাকা, মেসার্স রনি ব্রিকসকে ৫ লাখ টাকা ও মেসার্স মার্ক ব্রিকসকে ৪ লাখ টাকাসহ মোট ১৭ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন, চাঁদপুর এর সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন।

তিনি জানান, অভিযানে ইটভাটা গুলোতে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত) ২০১৯, এর ৫(১) ও ৫(২) লংঘন করে ইটভাটা পরিচালনা করা হয়। অভিযানে ৪টি ইটভাটাকে ১৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে চাঁদপুর জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান জানান, অবৈধ ভাবে পরিচালিত ইটভাটা গুলোর বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ হান্নান, পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া, সেনাবাহিনী, পুলিশ বাহিনী ও ইটভাটার অগ্নি নির্বাপণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন