POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুর জেলা আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট জহির গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৫ | সময়: ১১:২৩ অপরাহ্ণ

চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এডভোকেট জহিরুল ইসলাম জহিরকে গ্রেফতার করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।

রবিবার (২ জানুয়ারি) দুপুরে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে চেয়ারম্যান ঘাট এলাকা থেকে তাকে আটক করেন।

ওসি বাহার মিয়া বলেন, তাকে একটি নাশকতার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তবে মামলার বিবরণী তার এই মূহুর্তে জানা নাই।

এর আগে শনিবার জুলাই বিপ্লবের শহীদদের কথা স্মরণ করায় পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর অ্যাডভোকেট জহির দ্বারা লাঞ্ছনার শিকার হয়েছেন জেলা সমবায় উপ-সহকারী নিবন্ধক মোহাম্মদ বিল্লাল হোসেন। ঐ সময় জহির পুরো অনুষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি করেন এবং সমবায় কর্মকর্তার দিকে তেড়ে যান বলে একটি ভিডিও চিত্রে দেখা যায়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন