POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে ওষুধ কোম্পানীর প্রতিনিধির মরদেহ উদ্ধার

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৫ | সময়: ১০:৫৭ অপরাহ্ণ

চাঁদপুর শহরের বিপনীবাগ বাজার সংলগ্ন ‘নিউ রুপসী চাঁদপুর’ আবাসিক হোটেল থেকে মো. রুবেল হাসান রাফি (২৮) নামে ওষুধ কোম্পানীর প্রতিনিধির মরদেহ উদ্ধার করা হয়েছে।

রবিবার বিকেলে ওই বাজার সংলগ্ন পুরাতন পৌর মার্কেটের দ্বিতীয় তলায় হোটেলের ৯ নম্বর কক্ষ থেকে ঝুলন্ত তার মরদেহ উদ্ধার করে সদর মডেল থানা পুলিশ।

হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, চিকিৎসক পরিচয়ে রবিউল ১ ফেব্রুয়ারি সন্ধ্যায় হোটেলের ৯ নম্বর কক্ষ ভাড়া নেয়। তবে সেখানে তার আসল পরিচয় গোপন রাখেন। হোটেলে তার নাম পরিচয় দেন মোহাম্মদ আরিফুল হক (২৭)। পিতা শাহজালাল। ঠিকানা নোয়াখালী জেলার চাটখিল থানার কাচারী বাজার। মূলত তার নাম মো. রুবেল হাসান রাফি (২৮)। পিতা আবু বক্কর। ঠিকানা চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আদুরভিটি গ্রাম।

পুলিশ জানায়, ওই হোটেল কর্তৃপক্ষ ওই ব্যাক্তির ঝুলন্ত মরদেহ দেখে থানায় সংবাদ দেন। বিকেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যাক্তির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। রুবেল গ্লোব ফার্মাসিউটিক্যালস লিমিটেডের বিক্রয় প্রতিনিধি ছিলেন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। ওই ব্যাক্তির স্বজনরা আসার পর ময়না তদন্ত শেষে মরদেহ হন্তান্তর এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন