POPULAR BD NEWS
Popular BD News Logo

ফরিদগঞ্জের রেনেসাঁ মডেল একাডেমির বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ

আমান উল্ল্যাহ খান ফারাবী | প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৫ | সময়: ৯:১১ পূর্বাহ্ণ
ফরিদগঞ্জে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রেনেসাঁ মডেল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। সপ্তাহ ব্যাপী শিক্ষার্থী, অভিভাক ও শিক্ষকদের অংশ গ্রহণের মধ্যদিয়ে নতুন প্রজন্মের মেধা বিকাশের লক্ষে শিক্ষা মূলক প্রতিযোগীতা শেষে শনিবার (১ ফেব্রুয়ারি ২০২৫) দুপুরে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. শাহজাহান কবির। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘জীবন বিকাশের জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম। শুধু পুঁথিগত বিদ্যা শিক্ষার্থীদের জীবনে সফলতা এনে দিতে পারে না। জীবনের সার্বিক সফলতার জন্য লেখা-পড়ার পাশাপাশি খেলাধূলার অভ্যাস গড়ে তুলতে হবে।
জ্ঞানের আলো ছড়াতে যারাই এই শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেছেন, নিঃসন্দেহে তারা সমাজ তথা মানুষের জন্য মহতী উদ্যোগ গ্রহণ করেছেন। আজকের এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর উপস্থিতি দেখে তা আমার পরিলক্ষিত হয়েছে। এ প্রতিষ্ঠানটি টিকিয়ে রাখতে সবাই নিজ নিজ অবস্থান থেকে কাজ করা হবে বুদ্ধিমানের কাজ। আমি নিজেও আমার অবস্থান থেকে প্রতিষ্ঠানটির পাশে থাকার চেষ্টা করবো।’
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. আবুল হোসেন’র সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মো. নাসির হোসেন’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ প্রেসক্লাব সভাপতি মো. মামুনুর রশিদ পাঠান, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, প্রকাশনা বিষয়ক সম্পাদক ইমাম হোসেন সৌরভসহ স্থানীয় শিক্ষাবান্ধব সচেতন এলাকাবাসী। আলোচান পরবর্তী ক্রীড়া অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন