POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব উত্তরে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ০১ জন

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৫ | সময়: ৭:৫৫ অপরাহ্ণ

চাঁদপুরের মতলব উত্তরে থানা পুলিশ কর্তৃক ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন আসামী গ্রেফতার করা হয়।

চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব এর সার্বিক দিক নির্দেশনায়, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল হকের তত্ত্বাবধানে কর্মরত এসআই (নিরস্ত্র) মোঃ মিজানুল হক সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল ও মাদক দ্রব্যের বিশেষ অভিযান পরিচালনা করে গত ২৬ জানুযায়ী সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের সময় দূর্গাপুর ইউনিয়নের বড় দুর্গাপুর ৮ নং ওয়ার্ডের জনৈক শাহআলম এর বসত বাড়ির সামনে থেকে বেড়ীবাঁধ সড়কের উপর থেকে মৃত তোফাজ্জল হোসেনের ছেলে মোঃ মফিজ (৪৫) কে গ্রেফতার করা হয়।

তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন