চাঁদপুরের শাহরাস্তিতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী বেলাল হোসেন (৩৫) নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে দোয়াভাংগা – পানিওয়ালা সড়কের লোটরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে দ্রুত গতিতে আসা বালুভর্তি ট্রাক মোটরসাইকেল টিকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান। সে রাগৈ গ্রামের নূর মোহাম্মদের ছেলে মোটরসাইকেল আরোহী বেলাল হোসেন। ট্রাকটিকে জব্দ করে পুলিশে হাতে তুলে দিয়েছে এলাকাবাসী।
সড়ক দুর্ঘটনা বিষয়টি নিশ্চিত করে শাহরাস্তি থানা ভ্রারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল বাশার বলেন, ট্রাক চালক পালিয়ে গেছে। ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।