POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে পাঁচ ইটভাটা মালিককে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৫ | সময়: ৮:৩৯ অপরাহ্ণ

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন লঙ্ঘন করায় ৫ ইটভাটা মালিককে সাড়ে ৫লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২২ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন।

রাতে এসব তথ্য নিশ্চিত করেন অভিযান অংশগ্রহণকারী পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান।

তিনি বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন লঙ্ঘন করায় আজ জেলার ফরিদগঞ্জ উপজেলায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন লঙ্ঘন করায় মেসার্স আয়েশা ব্রিক ফিল্ড, মেসার্স মহসিন এন্ড ইমাম ব্রিক ফিল্ড, মেসার্স খাদিজা ব্রিকস, মেসার্স নুরুল আলম ব্রিকস ও মেসার্স জিদনী নুসরাত ব্রিকস এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট গল্লাক বাজার নারিকেলতলা মেসার্স আয়েশা ব্রিক ফিল্ড মালিককে ১লাখ টাকা, একই এলাকার মেসার্স মহসিন এন্ড ইমাম ব্রিক ফিল্ড মালিককে ১লাখ টাকা, সুবিদপুর এলাকার মেসার্স খাদিজা ব্রিকস ২লাখ টাকা, একই এলাকার মেসার্স নুরুল আলম ব্রিকস মালিককে ১লাখ টাকা ও মেসার্স জিদনী নুসরাত ব্রিকস মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া। এছাড়া পরিবেশ অধিদপ্তর এর অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতে আইন শৃংখলা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ বাহিনী ও ফায়ার সার্ভিস এর একদল চৌকস ফোর্স সহযোগিতা করেন।

পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন