POPULAR BD NEWS
Popular BD News Logo

কুমিল্লায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৫ | সময়: ৬:৩০ অপরাহ্ণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে মোটরসাইকেল দুর্ঘটনায় আরিফ উদ্দিন নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) বিকেলে মহাসড়কের দাউদকান্দি গোমতী-মেঘনা সেতুর উপরে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আরিফ উদ্দিন দাউদকান্দির ড. খন্দকার মোশাররফ হোসেন কলেজের প্রথম বর্ষের ছাত্র এবং পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. সালাহ উদ্দিনের ছেলে।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আবু ওবায়েদ বলেন, সেতুর উপরে দুর্ঘটনাটি ঘটে। সে ঘটনাস্থলেই নিহত হয় বলে জানতে পেরেছি। খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করেছি। ঘটনাস্থলে পুলিশের টিম কাজ করছে। পরে বিস্তারিত জানানো যাবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন