হাজীগঞ্জ উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে হাজীগঞ্জ বাজারের রিপোটা্স ক্লাবে জাতীয় সংগীত ও উদীচী সংগীতের মধ্যদিয়ে সম্মেলনের কার্যক্রম শুরু হয়।
সম্মেলনের প্রথম অধিবেশনে আলোচনা সভা শেষে দ্বিতীয় অধিবেশনে নতুন কমিটি ঘোষণা করেন জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবর।
২০২৫-২০২৬ সনের কমিটিতে সভাপতি সানাউল্লাহ পাটোয়ারী ও নন্দিতা দাসকে সাধারণ সম্পাদকসহ ২৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
সাবেক সভাপতি যুগল কৃষ্ণ হালদারের সভাপতিত্বে বক্তৃতা রাখেন জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি বীরমুক্তিযোদ্ধা কৃষ্ণা সাহা, হাজীগঞ্জ উপজেলা উদীচী নেতৃবৃন্দের মাঝে বীর মুক্তিযোদ্ধা সরদার আবুল বাসার, সফিকুর রহমান, সাবিহা সুলতানা, মনিরুজ্জামান বাবলু, সাইফুল ইসলাম সিফাত, শাহরাস্তি উপজেলা উদীচীর সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক কাজলী রাণী, জান্নাতুল ফেরদৌস সুমিসহ আরো অনেকেই।
নতুন কমিটিতে অন্যান্যদের মধ্যে সহ-সভাপতি সফিকুর রহমান, মনিরুজ্জামান বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন দাস, সম্পাদক মন্ডলীর মধ্যে মিলি সাহা, আরিফ হোসেন, সাইফুল ইসলাম সিফাত, রায়হান সুলতানা, শিরিন সুলতানা, তাছমিন হায়দার। সদস্যদের মধ্যে রয়েছেন সরদার আবুল বাসার, যুগল কৃষ্ণ হালদার, সাবিহা সুলতানা, নিহার রঞ্জন হালদার মিলন প্রমুখ।