বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র গন্তব্যপুর উত্তর ইউনিয়ন শাখার নব নির্বাচিত সভাপতি প্রফেসর আব্দুল কুদ্দুস সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।
শনিবার সন্ধ্যায় ইউনিয়নে ৭ ৮ ও ৯ ওয়ার্ড বিএনপির আয়োজনে হরিপুরে এক সংবর্ধনায় তিনি এই আহ্বান জানান। এ সময় বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলাকৃষক দলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিব উল্লাহ মজুমদার, ইউনিয়ন বিএনপি সাবেক যুগ্মসম্পাদক দেলোয়ার হোসেন মেম্বার, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বিল্লাল হোসেন কালু, সাধারণ সম্পাদক ফারুক হোসেন ভূঁইা, ৯ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোবারক হোসেন, ৭ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি রুস্তম আলী, সাধারণ সম্পাদক মনির হোসেন প্রমূখ।
এ সময় তিনটি ওয়ার্ডের বিএনপি যুবদল ও ছাত্র দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
আব্দুল কুদ্দুস মাস্টারকে সভাপতি করায় এই এলাকার নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করেন।
এসময় নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থেকে বেগম খালেদা জিয়া তারেক রহমান ও ইঞ্জিনিয়ার মমিনুল হকের হাতকে শক্তিশালী করার আহবান জানান।