POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজী ইউনুস মাহমুদকে কুয়েত প্রবাসী অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ঘোষণা

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৫ | সময়: ১১:৪৫ অপরাহ্ণ

বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ কুয়েত শাখার ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে হাজী ইউনুস মাহমুদকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী এই নিয়োগ দেওয়া হয়।

কুয়েত প্রবাসী অধিকার পরিষদের সভাপতি মোঃ বিল্লাল পাটোয়ারী দেশে সফরে যাওয়ার কারণে কুয়েত শাখার দায়িত্ব সহ-সভাপতি ইউনুস মাহমুদ কে ভারপ্রাপ্ত সভাপতি দায়িত্ব অর্পণ করা হয়েছে।

 

হাজী ইউনুস মাহমুদ দীর্ঘদিন ধরে প্রবাসীদের কল্যাণে কাজ করে আসছেন এবং সংগঠনের কার্যক্রমে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নতুন দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, “আমি প্রবাসীদের অধিকার রক্ষায় সবসময় কাজ করে যাব এবং সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করব।

 

সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানিয়েছেন এবং তার নেতৃত্বে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন