POPULAR BD NEWS
Popular BD News Logo

শাহরাস্তিতে  উদীচী শিল্পীগোষ্ঠী উপজেলা সংসদের সম্মেলন

সভাপতি জাকির, সম্পাদক কাজল রাণী

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৫ | সময়: ৭:৪১ পূর্বাহ্ণ

‘আমরা তো লড়ছি সমতার মন্ত্রে থামবোনা কখনোই শত ষড়যন্ত্রে’- প্রতিপাদ‍্যকে সামনে রেখে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী শাহরাস্তি উপজেলা সংসদের সম্মেলন সম্পন্ন হয়েছে। (৪ জানুয়ারি) শনিবার দুপুরে ছিখুটিয়ায় হোটেল রিভারভিউ কমিউনিটি সেন্টারে শাহরাস্তি উপজেলা সংসদের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের দুই অধিবেশনে বক্তব্য রাখেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী চাঁদপুর জেলা সংসদের সভাপতি কৃষ্ণা সাহা, সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবর, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি মনিরুজ্জামান বাবলু, জেলা সংসদের সংগীত বিষয়ক সম্পাদক প্রশিকা সরকার, উপজেলা সংসদের সাবেক সভাপতি রুহুল কুদ্দুস ভূঁইয়া লিটন, হাজীগঞ্জ উপজেলার সহ-সভাপতি শফিকুর রহমান, উপজেলা সংসদের সভাপতি মোঃ জাকির হোসেন ভূঁইয়া, সাধারণ সম্পাদক কাজল রানী চক্রবর্তী, সহ-সভাপতি জসীম উদ্দীন পাটোয়ারী জান্নাতুল ফেরদাউস জুই, মরিয়ম আক্তার,  উপজেলা সংসদের সদস্য কাজী মনিরুল ইসলাম মনির, যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদাউস সুমি প্রমুখ
সম্মেলন উপলক্ষে ২০২৩-২৪ বছরের আয় ব্যয় হিসাব উপস্থাপন করেন।  আলোচনা সভা শেষে আগামী ২৫- ২৬ দুই বছরের জন্য সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সর্বসম্মতি ক্রমে পুনরায় মোঃ জাকির হোসেন ভূঁইয়াকে সভাপতি ও কাজল রাণী চক্রবর্তীকে সাধারণ সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়। পপুলার বিডিনিউজ, শাহরাস্তি, চাঁদপুর

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন