POPULAR BD NEWS
Popular BD News Logo

গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল কুদ্দুস সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৫ | সময়: ১০:৪০ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জের ৯ নং গন্ধব্যপুর উত্তর ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপি’র সভাপতি নির্বাচিত হলেন আব্দুল কুদ্দুস মাস্টার সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সুলতান মাহমুদ।

 

শুক্রবার বিকালে মালীগাঁও হাইস্কুল মাঠে দলের কাউন্সিল অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপি’র আহবায়ক আব্দুল কুদ্দুস মাস্টারের সভাপতিত্বে কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর -৫ হাজীগঞ্জ শাহারাস্তি নির্বাচনী এলাকার প্রধান সমন্বয়ক ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মুমিনুল হক। এ অধিবেশনে ইউনিয়নের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

 

এ সময় সভাপতি পদে আলী আকবর শেখ, হাবীবুল্লাহ মজুমদার, মাহবুব আলম বাচ্চু, ইব্রাহিম খলিল নির্বাচনে অংশ গ্রহন করেন। সাধারণ সম্পাদক পদে শেখ আব্দুল আহাদ লিয়াকত, দেলোয়ার হোসেন, সুলতান মাহমুদ খালেকুজ্জামান শামীম ও মহাসিন বেপারী নির্বাচনে অংশগ্রহণ করেন।

পার্থীরা তাদের প্রার্থীতা প্রত্যাহার করে সভাপতি পদে আব্দুল কুদ্দুস মাস্টার ও সাধারণ সম্পাদক পদে সুলতান মাহমুদকে সমর্থন করেন। পরে নির্বাচন কমিশনার এডভোকেট টিটু ফলাফল ঘোষণা করেন। এ সময় উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব ইমাম হোসেন, সাবেক সাধারণ সম্পাদক এম এ রহিম পাটোয়ারী, সাবেক সাংগঠনিক সম্পাদক এম এন হাফের শাহসহ উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন