চাঁদপুরের শীতার্ত ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর মানবিক উদ্যোগ হিসেবে চাঁদপুর জেলা গণ অধিকার পরিষদ শীতবস্ত্র বিতরণ করেছে। বাস স্ট্যান্ড, বড় স্টেশন এবং রেলওয়ে প্ল্যাটফর্মসহ বিভিন্ন স্থানে ছিন্নমূল মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
শনিবার সন্ধায় চাঁদপুর সদর উপজেলায় অবস্থিত জেলা কার্যলয়ে সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে শীতবস্ত্র বিতরণ শুরু করা হয়। এতে দরিদ্র ও অসহায় মানুষের হাতে কম্বল এবং অন্যান্য শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা গণ অধিকার পরিষদের সভাপতি কাজী রাসেল, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, এবং আরও অনেকে। বক্তারা বলেন, “আমরা চাই, আমাদের এই উদ্যোগের মাধ্যমে শীতার্ত মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব হোক। ভবিষ্যতেও আমরা এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখব।”
উল্লেখ্য, এই কর্মসূচি বাস্তবায়নের জন্য সংগঠনের সদস্যরা নিজস্ব তহবিল থেকে অর্থ সংগ্রহ করেন। স্থানীয় জনগণ এবং বিভিন্ন স্তরের মানুষের কাছ থেকে এ উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে অংশগ্রহণকারীরা বলেন, “এ ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এতে আমাদের মতো অসহায় মানুষদের অনেক উপকার হয়েছে।”
চাঁদপুর জেলা গণ অধিকার পরিষদের নেতারা জানান, জেলার আরও কয়েকটি উপজেলায় এই কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।