POPULAR BD NEWS
Popular BD News Logo

ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনা দুই মোটরসাইকেল আরোহী নিহত

খালেকুজ্জামান শামীম - চাঁদপুর | প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৪ | সময়: ৩:৫৬ অপরাহ্ণ

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ২ নং বালিথুবা ইউনিয়নের মুলপাড়া গ্রামে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

এরা হচ্ছে মূল পাড়া গ্রামের খাজা আমাদের ছেলে ইকবাল হোসেন( ২০) ও মজুমদার বাড়ির ওবায়েদুল্যার ছেলে শাহাদাত হোসেন( ১৮)। শনিবার দুপুরে ইচুলী – গল্লাক সড়কের বদরপুর ছৈয়াল বাড়ির সামনর মুলপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা খোরশেদ ও হাবীব জানায়, এ সড়কে সিএনজি চালিত অটো রিক্সা ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই দুজন মোটরসাইকেল আরোহী মারাত্মকভাবে আহত হয়।

তাদেরকে উদ্ধার করে তাপ্পো সদর হাসপাতালে ভর্তি করা হলে শাহাদাত নামে আরেহীকে চিকিৎসক মৃত ঘোষনা করেন। ইকবালকে ঢাকায় নেয়ার পথেই মারা যায়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন